1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিজিবি’র পৃথক অভিযানে পাঁচলক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিজিবি’র পৃথক অভিযানে পাঁচলক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সীমান্তে বিজিবির কঠোর নজরদারির পরও থামছে না চোরাচালানী। প্রায় প্রতিদিন সাতক্ষীরা সীমান্তের কোন না কোন এলাকা থেকে আটক হচ্ছে ভারতীয় চোরাচলানী পণ্য। রোববার (১ডিসেম্বর) প্রায় ২০ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচলানী মালামাল আটকের পর সোমবার (২ ডিসেম্বর) আরো ৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, তলুইগাছা ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট হতে সোমাবর (২ডিসেম্বর) চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চান্দুড়িয়া বিওপি’র সদস্যরা কলারোয়ার কাদপুর হতে ৬ বোতল ভারতীয় মদ, ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা ভাদিয়ালী মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ, বৈকারী বিওপির সদস্যরা সদর থানার ঈদগাহ নামক স্থান হতে এক লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ঝাউডাঙ্গা পাকা রাস্তা হতে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় তালা চাবি, চান্দুড়িয়া বিওপি’র সদস্যরা কলারোয়ার কাদপুর হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়া বাঁকাল চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী করে ১৫ হাজার টাকার ভারতীয় শাড়ী এবং ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা ভাদিয়ালী মাঠ হতে ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।সর্বমোট সিজার মূল্য চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা।
সূত্র আরো জানায় চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও উদ্ধারকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd