1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিএনপি নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে: কাদের - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বিএনপি নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে: কাদের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করছে দলটি। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর দুই স্থান থেকে এই কালো পতাকা গণমিছিল শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু করেছে, শেষ হবে দয়াগঞ্জ গিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা গণমিছিল শুরু করেছে। যা শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিএনপির এই কালো পতাকা গণমিছিলে আরও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
একই কর্মসূচি নিয়ে দুপুরের পর থেকে রাজপথে রয়েছে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারা। এরমধ্যে গণতন্ত্র মঞ্চ শাহবাগ, ১২ দলীয় জোট বিজয়নগর, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন, গণফোরাম ও পিপলস পার্টি আরামবাম, এলডিপি পূর্ব পান্থপথ, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), সাধারণ ছাত্র অধিকার পরিষদ জাতীয় প্রেস ক্লাব, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোড, এনডিএম মালিবাগ, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিড়া, এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, জনতার অধিকার পার্টি বিজয়নগর পানি ট্যাংকের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd