1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাবা’র পক্ষে নৌকায় ভোট চাইছেন ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাবা’র পক্ষে নৌকায় ভোট চাইছেন ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে বিজয়ী করতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবদি নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোটের প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন তিন উপজেলার বিশটি ইউনিয়নের একপ্রান্ত থেকে অপর প্রান্তে। সিডিউল করে ইউনিয়নে ইউনিয়নে পথসভা থেকে শুরু করে করছেন লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও সভা-সমাবেশও।
এসকল নির্বাচনী প্রচারণা কর্মসূচিতে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও আধুনিক সাতক্ষীরা বিনির্মাণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের অবদান এবং আগামীর উন্নয়ন প্রকল্পের চিত্র জনসম্মুখে তুলে ধরে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা’র নৌকা প্রতিকে ভোট দিকে সকল শ্রেনি-পেশার মানুষের প্রতি আহবান জানাচ্ছেন এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন।
বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় দেবহাটা উপজেলার হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন প্রধান অতিথি ছিলেন।
নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত পথসভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd