1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

প্রতাপ দত্ত সাতক্ষীরা:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শহরের খান মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি বলাই দে, জয়দেব কুমার দে, মিলন কুমার দত্ত, রায় দুলাল চন্দ্র, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, সহ-সাধারণ সম্পাদক রবীন কুমার মল্লিক, সাংগঠনিক সম্পাদক ভৈরব কর্মকার, কোষাধ্যক্ষ সুমন সরকার, দপ্তর সম্পাদক আশিষ মৈত্র, প্রচার সম্পাদক অচিন্ত কুমার দে, সদস্য ভবানন্দ দে, রঞ্জন কুমার মজুমদার, উত্তম কুমার দত্ত, নিমাই চন্দ্র কর্মকার, নাজমুল হুদা ও স্বর্ণ শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে প্রমুখ। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল : সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সংগঠনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহীম খলিল। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য ও স্বর্ণ শ্রমিক সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd