1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন ৩০ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এনামুল খাঁন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন ৩০ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এনামুল খাঁন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষ্যে বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ন, প্রশংসনীয়/দৃষ্টান্তমূলক এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ “বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক (বি.ভি.এম.এস) পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ৩০ আনসার ব্যাটালিয়ন সাতক্ষীরার অধিনায়ক এনামুল খাঁন। ১২ই ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর, গাজীপুরের আয়োজনে বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন।এনামুল খাঁন ১৯৮১ সালের ৮ই জানুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কালার বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আব্দুল হালিম খাঁন এবং মাতার নাম ফুলজান বেগম। তিনি ব্যাক্তি জীবনে বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এনামুল খাঁন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সৎ, দক্ষ ও পেশাদার অফিসার হিসেবে সুপরিচিত। তিনি ২০১০ সালে ২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ৩০ আনসার ব্যাটালিয়নে যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী, ফরিদপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায়, জেলা কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেন। ২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জে সংগঠিত ভয়াবহ বন্যাকালীন সময়ে বন্যা দূর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় এবং অভুতপূর্ব অবদান রাখেন তাহার পদক প্রাপ্তিতে ৩০ আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd