1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহেরা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহেরা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

শাহিনুর ইসলাম: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৫ এপ্রিল বেলা ৩টা হতে বেলা ৬টা পযর্ন্ত বহেরা বাজার ফতেমা মার্কেট ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শিক্ষক রবিউল ইসলাম লাকী ফলাফল ঘোষণা করেন।  নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে আশরাফুল ইসলাম রাজীব ইলিশ মাছ প্রতীকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম দোয়েল পাখি প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে জয়নাল আবেদীন রানা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান গনি টিউবওয়েল প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন এবং অর্থ সম্পাদক পদে ১ জন প্রার্থী হওয়ায় কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইলস্ ডা: হাফিজুল ইসলাম, নির্বাচনে সমগ্র দিক পরিচালনা করেন আহবায়ক ডাঃ শোকর আলী, সদস্য সচিব ডা: হাফিজুল ইসলাম, পরিচালনা কমিটির অন্যান্য যথাক্রমে মোতালেব হোসেন, হোমিও ডা: মনির আহমেদ ও হাফিজুল ইসলাম। পোলিং এজেন্ট এর দায়িত্বে ছিলেন আব্দুল কাদের, শরিফুল ইসলাম, মোমিনুর রহমান, শামিম হোসেন ও রাকেশ সরকার। নিরাপত্তার দায়িত্ব পালন করেন এ এস আই রফিকুল ইসলাম, গ্রাম পুলিশ ইব্রাহিম হোসন, মজিবার রহমান ও মাসুম বিল্লাহ। নির্বাচন পরিদর্শন করেন ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ইউপি সদস্যা ফতেমা খাতুন, পর্যবেক্ষন করেন কুলিয়া বাজার কমিটির সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী আবু হুরাইরা, তথ্য সম্পাদক সোহেল। এসময় উপস্থিত ছিলেন  কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান ও বিএনপি নেতা অহিদুজ্জামান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd