1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭'র সমাপনী ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ বালক অনূর্ধ্ব ১৭’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন সাতক্ষীরা সদরের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শামস ইসতিয়াক শোভন। এসময় উপস্থিত ছিলেন, সদর সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান , সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, বিসিবি কোচ মো. মোফাছছিনুল ইসলাম তপু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী।
উল্লখ্য ফাইনাল খেলায় ভোমরা ইউনিয়ন ফুটবল দল ১/০ গোলে লাবসা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন, পিপুল খান, সহকারি রেফারী একরামুজ্জামান জনি, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম মনি। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থা ও ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd