1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ (বুধবার) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে। তারুণ্যের প্রতিভা বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে তেমনি মনকেও প্রফুল্ল রাখে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাধুলার জগতে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমাদের মেয়েরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্ট ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা আয়োজন করতে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান। অনুষ্ঠানে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা উপজেলা বনাম খুলনা সদরের বালক দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাইকগাছা উপজেলা দল ০২ গোলে জয়ী হয়। এছাড়া বটিয়াঘাটা উপজেলা বনাম তেরখাদা উপজেলার বালিকা দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে বটিয়াঘাটা উপজেলা বালিকা দল ০৪ গোলে জয়ী হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd