1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেম বাঁচাতে সংসদ ছাড়লেন স্পিকার-এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রেম বাঁচাতে সংসদ ছাড়লেন স্পিকার-এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ত্যান চুয়ান জিন এবং এমপি চেন লি হুই। আর সেই সম্পর্ক স্বীকার করে নিয়ে সংসদ থেকে পদত্যাগ করলেন দুজন। সোমবার (১৭ জুলাই) রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী লি সেইন লুং। তিনি বলেন, তারা দুজনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি তা গ্রহণ করেছি। খবর দ্য স্ট্রেইট টাইমসের। ত্যান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তিনি এবং এমপি চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) শীর্ষ পর্যায়ের সদস্য। ২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্টতার শুরু। সে সময় দলের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয় যেহেতু ত্যান চুয়ান জিন বিবাহিত।
তারা দলের শীর্ষ পর্যায়ের এই সিদ্ধান্ত তখন মেনে নিলেও পরে সরে আসেন। সম্প্রতি দেশে তাদের দুইজনের সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বলা হচ্ছে, একের পর এক দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন পিএপি যখন বিপর্যস্ত, সে সময় বিবাহিত স্পিকারের সঙ্গে এমপির প্রেম নিয়ে বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন দুজন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd