1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় চতুর্থ শ্রেনীতে পড়–য়া প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের ঘটনায় অবশেষে আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামান (৫২) কে আটক করেছে পুলিশ। আটককৃত জামায়াত নেতা শামসুজ্জামান এলাহী বকস্ দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ও দক্ষিন কুলিয়ার বাসিন্দা।
গত কয়েক বছরে এনিয়ে অন্তত হাফডজন বার ছাত্র বলাৎকারের অভিযোগ মিলল জামায়াত নেতা শামসুজ্জামানের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিন কুলিয়ার দিনমজুর সিরাজুল ইসলামের প্রতিবন্ধী ছেলে ও একই মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র ইমরান হোসেন (১৫) কে মাদ্রাসা ভবনের দোতলার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিক্ষক শামসুজ্জামান জোরপূর্বক তাকে বলাৎকার করে বলে অভিযোগ ভিকটিমের পরিবারের।এঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে শুক্রবার দুপুরে অভিযুক্ত শিক্ষক জামায়াত নেতা শামসুজ্জামানকে আটক করে দেবহাটা থানা পুলিশ। ইতোপূর্বে একাধিকবার ছাত্র বলাৎকারের অভিযোগ প্রমানিত হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে ম্যানেজ করে বহাল তবিয়তে ছিলেন শামসুজ্জামান। এবারও নিজেকে বাঁচাতে বলাৎকারের ঘটনা ধামাচাঁপা দেয়ার জন্য বৃহষ্পতিবার রাতে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও স্থানীয় কয়েকজন পাতি নেতার সাথে দু’লাখ টাকায় দফারফা হয় শামসুজ্জামানের।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ। পাশাপাশি আটক এ জামায়াত নেতার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd