1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রতাপনগরে দুর্যোগ ঝুকি হ্রাস, জলবায়ু পরিবর্তন ও স্মার্ট ভিলেজ বিষয়ে গোল টেবিল বৈঠক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রতাপনগরে দুর্যোগ ঝুকি হ্রাস, জলবায়ু পরিবর্তন ও স্মার্ট ভিলেজ বিষয়ে গোল টেবিল বৈঠক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কারিতাস খুলনা অঞ্চলের ‘‘সমন্বিত দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিকরণ (আইডিআরআর)’’ প্রকল্পের মাধ্যমে কারিতাস জার্মানীর আর্থিক সহায়তায় আশাশুনি উপজেলার প্রতাপনগরে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৬ মে) সকাল ১০ টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের হল রুমে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও স্মার্ট ভিলেজ এর উপর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবু দাউদ ঢালী, চেয়ারম্যান প্রতাপনগর ইউনিয়ন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ ইউপি সদস্যবৃন্দ এবং পবিত্র কুমার মন্ডল (প্রকল্প সমন্বয়কারী), মো: মেহেদী হাসান খান (মিল কো অর্ডিনেটর) এবং কারিতাস আশাশুনির কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: আবু দাউদ ঢালী বলেন, কারিতাস বাংলাদেশ স্বাধীনতা পরবতীর্ সময় হতে অদ্যবধি বিপদাপন্ন জনগোষ্ঠির মাঝে সেবামূলক কাজ করে আসছে। জলবায়ূ পরিবর্তন জনিত কারণে প্রতি বছর আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখিন হই। আমাদের এলাকার প্রধান দুর্যোগ হলো বেড়িবাঁধ ভাঙ্গন যার ফলে এলাকার উন্নয়ন টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। ফলে অভিবাসনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিবাসন ঠেকাতে হলে সর্বপ্রথম বেড়িবাঁধ নির্মাণ করা দরকার এবং সর্বশান্ত হওয়া পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। তিনি আরো বলেন, এই এলাকার প্রধান অর্থকরি ফসল সমূহ হলো ধান ও মৎস চাষ তাই চাষের সুবিধার জন্য গরীব প্রান্তিক চাষীদের জমি সংলগ্ন খাল খনন করা এখন সময়ের দাবী। তিনি উল্লেখ করেন, আমাদেরকে এখন দুর্যোগ সম্পর্কে আরো বেশি করে সচেতন হতে হবে এবং পরিবারিক পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিকে জোরদার করতে হবে। এ ছাড়া গাছই পারে জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব রোধে অগ্রণী ভূমিকা পালন করতে। তাই আমাদের প্রত্যেকের উচিত বাড়িতে বেশি করে লবণ সহনশীল গাছ লাগানো। তিনি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আজকের আলোচিত গৃরুত্বপূর্ণ ৪ টি ইস্যুর বিভিন্ন সমস্যা তুলে ধরে মিডিয়ায় প্রকাশের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের দপ্তরে পৌছে দেওয়া যাতে করে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যার সমাধান পাওয়া যায়।
এ সময় প্যানেল চেয়ারম্যান মো: সোহরাব হোসেন বলেন, জলবায়ু পরির্বতনের পেছনের অন্যতম কারণ সৃষ্টির সেরা জীব মানুষ, মানুষের কারণে সকল প্রাণী ও জীব বৈচিত্র মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাতাসে কার্বন—ডাই আক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে তাই অক্সিজেনের পরিমান কমে যাচ্ছে। আমাদেরকে স্মার্ট গ্রাম তৈরী করতে হলে আমাদের আগে স্মার্ট পরিবার গঠন করতে হবে। নিজেদের বাড়ির পরিবেশ উন্নত করতে হবে। সর্বশেষ তিনি কারিতাস ইন্টিগ্রেটেড ডিআরআর প্রকল্পের মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরির্তন, অভিবাসন ও স্মার্ট গ্রাম এর মত গুরুত্বর্পণ বিষয়ের উপর গোলটেবিল বৈঠক এর আয়োজন করার জন্য কারিতাস বাংলাদেশকে বিষেশভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সিপিপি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ঝুঁকিপূর্ণ ও ভুক্তোভোগী জনগোষ্ঠি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd