1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রতাপনগরের মেধাবী ছাত্র একপায়ে মাদ্রাসায় যেতে হিমশিম কাচ্ছে কৃত্রিম পা পেতে আবেদন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রতাপনগরের মেধাবী ছাত্র একপায়ে মাদ্রাসায় যেতে হিমশিম কাচ্ছে কৃত্রিম পা পেতে আবেদন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের মেধাবী ছাত্র মোহাম্মদ উমর ফারুক একটি পা কেটে ফেলানোর ফলে ক্রেসে ভর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে কষ্টকর পরিস্থিতির শিকার হচ্ছে। সুহৃদ ও দয়াশীল ব্যক্তি বা সরকারি বে সরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের কাছে একটি কৃত্রিম পায়ের আব্দার আকুতি নিয়ে সে ফ্যাল ফ্যাল করে চোখের পানি ফেলে যাচ্ছে।
প্রতাপনগর গ্রামের শাহাজান মোড়লের ছেলে উমর ফারুক প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণির ছাত্র। ক্লাসে সে অত্যন্ত নিয়মিত এবং মেধাবী ও বিনয়ী ছাত্র। প্রায় তিন বছর আগে চলন্ত ভেক্যুতে এক্সিডেন্ট করলে তার বাম পাটি কেটে ফেলা হয়। পিতা শাহজাহান অত্যন্ত গরীব দিন মজুর হওয়ায় চিকিৎসা চালানোর পরে ধার দেনা করে অতি কষ্টে একটি পা লাগাতে সক্ষম হন। কিন্তু অল্প কিছুদিন পর তা নষ্ট হয়ে যায়। ফলে ক্রেসে ভর করে চলা ছাড়া কোন উপায় নেই ততার। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই দীর্ঘ পথ সে নিয়মিত ক্রেসে ভর করে মাদ্রাসায় যাতায়াত করে। যা তার জন্য খুবই কষ্টকর। উপরন্ত রাস্তাটি পীচের কার্পেটিং এর জন্য খুড়া হয়েছে। বর্তমানে ক্রেস দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। শিক্ষা গ্রহনে অত্যান্ত আগ্রহী উমর ফারুক হতাশ হয়ে পড়লেও আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার আকুতি তাকে হেটে চলার সুযোগ সহজ করতে যদি কৃত্রিম পা পাইয়ে দিতে কেউ এগিয়ে আসবেন।
উমরের পরিবারের পক্ষ থেকে সমাজের বৃত্তবান ব্যক্তি, কোন এনজিও বা মানবিক সংগঠন অথবা সরকারি ভিবে এলমে দ্বীনের এই অসহায় শিক্ষার্থীর জন্য একটি কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করতে এগিয়ে আসতে আবেদন করা হয়েছে। সহৃদয় ব্যক্তিবর্গ ও সরকিরি বেসরকারি কোন প্রতিষ্ঠান তার পাশে দাড়াতে চাইলে মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ অহিদুজ্জামান (মোবাঃ ০১৯১১ ০১৯৪৯ ১২৩১০৭) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd