1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পৌরসভার মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পৌরসভার মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে বই মেলার সামনে থেকে মর্নিং সান প্রি ক্যাডেট স্কুলের সামনের মোড় পর্যন্ত ১৫০ মিটার এ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
এসময় তিনি বলেন, ‘আমরা এই তিনমাস দায়িত্ব নেওয়ার পরে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার টেন্ডার করেছি। জার্মানির যে প্রজেক্ট ওটা সাতক্ষীরায় ল্যান্ড করার পর সাতক্ষীরা পৌরসভা একটি নান্দনিক পৌরসভা হিসেবে পৌরবাসীর কাছে উপহার দিতে পারবো। আগামী ছয় মাসের মধ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ হবে। আমি বিশ্বাস করি এই রাস্তা খুবই সুন্দরভাবে হবে এবং এই এলাকার মানুষ উপকৃত হবে। এসময় তিনি আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এখনো প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকার টেন্ডার হবে। বর্তমানে প্রায় ৮ থেকে ৯ কোটি টাকার কাজ চলমান আছে। এসময় ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা অসুস্থতার কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার দ্রæত রোগ মুক্তি কামনা করেন তিনি।’
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে রাস্তাটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম নূরী, সাতক্ষীরা পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী, ডা. কাজী রফিকুল হক, রাশেদুল হক রাজু, শেখ মোঃ মারুফ, কাজী ফয়সাল, রবিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd