1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পুলিশ সুপারের সাথে দেবহাটা প্রেসক্লাব ও আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পুলিশ সুপারের সাথে দেবহাটা প্রেসক্লাব ও আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৮৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দেবহাটা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নের্তৃবৃন্দরা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নের্তৃবৃন্দরা। শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গণমাধ্যমকর্মী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহযোগীতা চান নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। পাশাপাশি কোন ব্যাক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাকে অশান্ত করার চেষ্টা করলে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুশিয়ারি করেন পুলিশ সুপার। শুভেচ্ছা বিনিময়কালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd