1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পিপিএম সেবা পদক পেলেন আশাশুনির বায়জিদ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

পিপিএম সেবা পদক পেলেন আশাশুনির বায়জিদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:পিপিএম সেবা পদক পেলেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মোঃ খাদেম আলী সরদারের পুত্র সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১০ জন পুলিশ অফিসারের মাঝে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম সেবা) পদক প্রদান করেন । সার্জেন্ট মোঃ বায়েজিদ হোসেন সততা ,নিষ্ঠা, আন্তরিকতা ও সর্বদা জীবন বাজি রেখে দায়িত্ব পালনের ব্রত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে সামনে থেকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সুষ্ঠু গমনাগমন, এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয় সাধনের মাধ্যমে পুলিশিং নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার সময় কোটালীপাড়া রোডে, সামনে থেকে বেপরোয়া গতিতে আগত একটি গাড়িকে রুখে দিয়ে গাড়িবহরের নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা করার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সবোর্চ্চ পদক’ রাষ্ট্রপতি পুলিশ পদক’ (পিপিএম-সেবা) পদকের জন্য মনোনীত হন। ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে তিনি ২০১৫ সালের ৩১মে ,পুলিশ সার্জেন্ট ২৪-তম ব্যাচে যোগদান করেন।বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন এন্ড প্রটোকল বিভাগ হইতে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে এস.এস.এফ এর সহিত পুলিশের সমন্বয়কারী হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, অর্পিত দায়িত্ব থেকে কখনো বিন্দমাত্র বিচ্যুত হইনি। সব সময়ই আন্তরিকতার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি । অতীতের মতো ভবিষ্যতে ও দায়দায়িত্ব পালনে অবিচল থাকব । এ জন্য সব মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd