1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ: এমপি আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ: এমপি আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

মোঃ আব্দুল্লাহ আল মামুন অরকো: শিক্ষার্থীদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নানা আয়োজনে আরবি, ইংরেজি ও বাংলা ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় শহরের খড়িবিলা বাইপাসে প্রতিষ্ঠানটির সাতক্ষীরা ক্যাম্পাসে এ উৎসব আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনও উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা, আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে এ ঐতিহ্য। অথচ এটি বাঙ্গালির সংস্কৃতির ঐতিহ্যর সাথে মিলেমিশে ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এই ধরনের উৎসবের আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গড়ার প্রত্যয়ে ছাত্র-ছাত্রীদের যেমন ইচ্ছা ও চেষ্টা থাকতে হবে তেমনি শিক্ষকদেরও তথা স্কুল কর্তৃপক্ষেরও সেটি আবশ্যক। আশাকরি স্কুলটি ঠিক সেভাবেই আমাদের কোমলপ্রাণ শিশু কিশোরদের মাঝে শিক্ষার প্রদীপ জ্বালিয়ে তাদেরকে জীবনে ভালো মানুষ হাওয়ার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নূর আলম শিপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ও ব্লিস ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চেয়ারম্যান মো. আবু হাসান। এরপরে বেলা ১২টায় ফিতা কেটে পিঠা উৎসব ও স্টলের উদ্বোধন করেন এমপি আশরাফুজ্জামান আশু। পরে অতিথিবৃন্দ পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd