1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পারুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পারুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

আরাফাত হোসেন(লিটন) দেবহাটাঃ পারুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাদক বিক্রয়, মাদক সেবন সহ সকল অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দেবহাটা পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দেবহাটা থানার এসআই ও পারুলিয়া ইউনিয়ন বিট অফিসার আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে ইউপি সদস্য, দফাদার, গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাদক বিক্রয়, মাদক সেবন সহ সকল অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা থানার তদন্ত অফিসার ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন শরাফি। উপস্থিত ছিলেন এস আই মোবাশ্বের, নুর মোহম্মাদ, ইউপি সদস্য গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, শহীদুল্লাহ গাজী, মোকরম শেখ, নুরবানু কাদেরী, দফাদার নুরুল ইসলাম, গ্রামপুলিশ ইউনুস আলী, আব্দুল কাদের, আব্দুর রহমান,আবুল হোসেন, মনিরুল ইসলাম, জহরুল ইসলাম, শেখ আজমল হোসেন, আলামিন মোল্লা, মনোরঞ্জন মিস্ত্রিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে পারুলিয়া ইউনিয়নের গ্রাম পুলিশেরা রাত্রিকালীন টহল ডিউটি করায় ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও গ্রামপুলিশদের ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd