1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পানি প্রবাহে বাঁধা! পাইকগাছার উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী জালের ছড়াছড়ি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পানি প্রবাহে বাঁধা! পাইকগাছার উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী জালের ছড়াছড়ি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় ভরা বর্ষা মৌসুমে উলুবুনিয়া নদীতে চায়না দুয়ারী বা চায়না জাল ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা। এতে বিভিন্ন মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। উলুবুনিয়া নদীর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ জাল দিয়ে চলেছে এমন মাছ শিকারের মহোৎসব।
সরেজমিনে দেখা যায়, উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বাজারের অদুরে উলুবুনিয়া নদীতে চায়না জাল পেতে রাখা হয়েছে। বিভিন্নস্থানে জাল পেতে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির ছোট-বড় সব ধরনের মাছ।
সরকার গত দুই বছর আগে ৩০লাখ টাকা ব্যয়ে মরা উলুবুনিয়া নদী খনন করে জনসাধারনের জন্য উন্মুক্ত ঘোষনা করে। সেখানে সরকারি ভাবে মাছের পোনা উন্মুক্ত করে উপজেলা মৎস্য অফিস। কিন্তু এবছর এ নদীতে কিছু অসাধু মাছ শিকারী চায়না দুয়ারী জাল পেতে সকল মাছ আহরণ করছে। সকল ধরণের মাছ এ জালের কারণে মারা পড়ছে। চায়না দুয়ারী জালের কারণে জোয়ার ভাটার পানি প্রবাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নদীর মুখে পলি জমে ভরাট হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কুমারেশ মন্ডল জানান, বারবার নিষেধ করার সর্তেও কিছু অসাধু ব্যক্তি চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকার করছে। চায়না দুয়ারী জাল বন্ধে প্রশাসনের অভিজানের দাবী জানান তিনি।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিনতা রানী বিশ্বাস জানান, এ নদীটি সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে খনন করেছে এবং মৎস অফিস থেকে মাছের পোনা অবমুক্ত করেছে কিন্তু কিছু মানুষ সব মাছ মেরে খাচ্ছে চায়না দুয়ারী জাল পেতে। অচিরেই এটি বন্ধ হওয়া দরকার।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকারের বিষয়টি আমার জানা ছিলোনা। আমি উপজেলা মৎস্য অফিসকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিচ্ছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd