1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটা ওভারব্রিজের উপর কিছু চা স্টলে, প্রশাসনের চোখ ফাকি দিয়ে চলছে রমরমা মাদক ব্যবসা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটা ওভারব্রিজের উপর কিছু চা স্টলে, প্রশাসনের চোখ ফাকি দিয়ে চলছে রমরমা মাদক ব্যবসা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে পাটকেলঘাটা থানা থেকে ২শ গজ দুরে ওভার ব্রিজের উপর কিছু চা স্টলে রমরমা ভাবে গোপনে বিক্রয় হচ্ছে গাজা ফেনসিডিল ও ইয়াবা। প্রশাসন এ ব্যাপারে নিরব। এরা নামমাত্র লোক দেখানো চা বিক্রেতা।
এলাকাবাসী সূত্রে জানাগেছে ওভারব্রিজের উপর কিছু চা স্টলে প্রশাসনের চোখ ফাকি দিয়ে এরা সুকৌশলে নিষিদ্ধ মরননেশা বিক্রয় করছে। এসব চা স্টলে প্রায় সময় দেখা যায় অপরিচিত লোকের আনাগোনা। এসব বিক্রয়কারীরা কয়েকবার মাদক বিক্রয়কালে পুলিশের হাতে আটকও হয়েছে। জেল হাজত খেটে বাড়ী ফিরে পুনরায় চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এতে করে এলাকায় উঠতি বয়সের যুবক থেকে মধ্য বয়সের ব্যক্তিরা নেশায় আসক্ত হচ্ছে। ফলে নেশার টাকা যোগাতে এলাকায় প্রায়ই ছোট খাট চুরি সংঘটিত হচ্ছে। গত মঙ্গলবার পাটকেলঘাটার যুগীপুকুরিয়া গ্রাম থেকে রবিউলের মটরভ্যান চার্জে দেওয়া অবস্থায় চুরি করে নিয়ে যায়। বুধবার পাটকেলঘাটা কাঁচা বাজার থেকে কাঁচা মরিচ বিক্রেতা শাঁকদহ গ্রামের আসাদের বাই সাইকেলটি চুরি হয়ে যায়। পাটকেলঘাটা বকুল তলা গলির আনারুলের মাইকের দোকানঘেরর চালের টিন কেটে চোর ভিতরে প্রবেশ করে ৬টি ব্যাটারী নগদ ২৪শ টাকা চুরি করে নিয়ে যায়। এলাকাবাসী জানাই এসব চুরি হওয়ার একটাই কারন পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর গাঁজা ফেনসিডিল ও ইয়াবা বিক্রয় করার কারণে নেশার টাকা জোগাতে এসব চুরি সংগঠিত হচ্ছে। এসব মাদক বিক্রেতা ও সেবনকারীদের আটক করার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd