1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটায় স্বামীর গোপানাঙ্গ কেটে দিলো স্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাটকেলঘাটায় স্বামীর গোপানাঙ্গ কেটে দিলো স্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় অন্য নারীর সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহের জের স্বামীর গোপানাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনার পর স্ত্রী শারমিন বেগম(২৩) আটক করেছে পুলিশ। স্বামী মেহেদী হাসান(২৮)সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। মেহেদি হাসান তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামের নওয়াব আলী শেখের পুত্র । সোমবার দিনগত রাত ২টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ৭ বছর আগে ভারশা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে মেহেদীর সাথে বকশিয়া গ্রামের সাজ্জাদ মোড়লের কন্যা শারমিনের প্রেমের সম্পর্কের সুত্র ধরে বিয়ে হয় । বর্তমানে তাদের ঘরে ৪ বছর বয়সী পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে তাদের সংসারে প্রায় অশান্তি হত। গত পনের দিন ধরে মেহেদী স্ত্রীকে দ্বিতীয় বিয়ের জন্য হুমকি দিলে দুজন পৃথক ভাবে বসবাস করছিল।সোমবার সন্ধ্যায় স্ত্রী তাকে কৌশালে একসাথে ঘুমানোর জন্য বলে। অতপর রাতে ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপানাঙ্গ কেটে নেয় শারমিন।
পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান জানান, ঘটনার পর শারমিনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। তিনি আরো জানান, এ ঘটনায় ছেলের পিতা নওয়াব আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd