1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে মন্টু: সাংবাদিকতা হোক দেশের স্বার্থে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে মন্টু: সাংবাদিকতা হোক দেশের স্বার্থে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ( আল-মদিনা মার্কেট চত্ত্বরে) প্রধান অতিথি হিসেবে বক্তব্যে (ভার্চুয়াল) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ বয়ে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। এসময় তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় ও জিএম মিজানুর রহমান মিজানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতার চর্চা করছেন। যা পাইকগাছা উপজেলাসহ দেশবাসীর কাছে সঠিক সংবাদ পৌঁছে যাচ্ছে। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক, নায়েবে আমীর সম আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সেলিম রেজা লাকি,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়তদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ। নির্বাহী সদস্য হাফিজুর রহমান রিন্টু, মোঃ জহুরুল হক। সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল,মোঃ মাজহারুল ইসলাম মিথুন,কাজী সোহাগ, মোঃ শফিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd