1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর স্ত্রী নবিরণ বিবি সোমবার এসংবাদ সম্মেলন করেন।
রোববার একই বিষয় নিয়ে সহিল উদ্দীন মিস্ত্রির স্ত্রী হাসিনা বেগম সংবাদ সম্মেলন করেন। পাল্টা সংবাদ সম্মেল নবিরণ বিবি লিখিত বক্তব্যে বলেন, হাছিনা বিবি শিববাটী মৌজায় ২৫২/৩৫৭ দাগে এক একর জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছে। এছাড়া একই মৌজায় ২৫২/২৬৮ দাগে আমার নিজ,আমার স্বামী বাবর আলী গাজী ও আমার পুত্রবধুর নামে ২০১৩-১৪ সালে বন্দোবস্তের জন্য আবেদন করি। যা দখলে রয়েছে।
একই সাথে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে ৪৮/১৪ দেঃ মামলা করেন আমার স্বামী। যা বর্তমানে চলমান রয়েছে। এদিকে প্রতিপক্ষরা তাদের বন্দোবস্ত জমির বাইরে আমাদের জমি দখলের পায়তারা করছে। গত ২৪ ফেব্রুয়ারী প্রতিপক্ষরা উক্ত জমি দখল করতে যায়।
সেসময় তারা আমাদের বাসা বাড়ি ভাংচুর করে, বাঁধ কেটে, মাছ ধরে নিয়ে যায়। এদিকে উল্টো আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দোষারোপ করেছে। যেখানে যেসব ব্যক্তিদের নাম উল্লেখ করে সন্ত্রাসী বর্ণনা দেয়া হয়েছে তাদেরকে আমরা চিনিনা। প্রকৃত পক্ষে প্রতিপক্ষরা আমাদের হয়রানি করার জন্য সাংবাদিক সম্মেলন করে দোষারোপ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd