1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছা একই সাথে জন্ম নেওয়া ৩ শিশুর ১ জনের মৃত্যু দুজনের অবস্থা আশঙ্কাজনক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছা একই সাথে জন্ম নেওয়া ৩ শিশুর ১ জনের মৃত্যু দুজনের অবস্থা আশঙ্কাজনক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় একই সাথে জন্ম নেওয়া তিন যমজ কন্যা শিশুর সকলেই নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহঃবার এক জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসা সহায়তা কামনা করেছেন অসুস্থ্য শিশুদের পিতা হতদরিদ্র চা বিক্রেতা রবিউল ইসলাম।
এদিকে জন্ম থেকে নিউমনিয়ায় আক্রান্ত শিশুদের ভরণপোষণ ও চিকিৎসাভার বহনে কষ্টসাধ্য হয়ে পড়েছে তাদের পিতা চা বিক্রেতা রবিউল ইসলামের পক্ষে।
গত ২৮ জুলাই পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার গদাইপুরের রবিউল ইসলামের স্ত্রী বিউটি খাতুনের গর্ভে জন্ম হয় যমজ তিন ফুঁটফুঁটে কন্যা শিশুর। যাদের নাম রাখা হয়, রোজা মনি, ফাতেমা ও আয়শা খাতুন।
হতদরিদ্র রবিউল ইসলাম পেশায় একজন চা বিক্রেতা। এমনিতেই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তার উপর সদ্য ভূমিষ্ট নিউমোনিয়ায় আক্রান্ত তিনটি শিশুর চিকিসা করাতে নি:স্ব হয়ে পড়েছেন তিনি। এমন অবস্থায় সন্তানদের চিকিৎসা অব্যাহত রাখতে নিরুপায় পিতা এবার সবার কাছে সহযোগিতা চেয়েছেন। সহায়-সম্পত্তি বলতে কিছু নেই তার। স্ত্রী-সন্তানরা হাসপাতালে চিকিৎসাধীন তাই তাদের দেখশোনা করতে দোকানটিও বন্ধ। এমন অবস্থায় সন্তানদের বাঁচাতে প্রয়োজন উন্নত চিকিৎসার। যার জন্য প্রয়োজন অনেক টাকার। যা কারো সহযোগিতা ছাড়া যোগাড় করা কোন অবস্থাতেই সম্ভব না।
রবিউল ইসলাম জানান, গত কাল রাতে চিকিৎসাধীন অবস্থায় বড় কন্যার মৃত্যু হয়েছে। বাকি দুই জনের অবস্থাও খারাপ। অত্যন্ত নিরুপায় হয়েই তিনি সবার কাছে সাহায্য কামনা করেছে। সন্তানদের চিকিৎসায় সাহায্য করা যেতে পারে তার ব্যবহৃত ব্যক্তিগত বিকাশ ০১৮২৩-২৮৭৭৬৭ নম্বরে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd