1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা। যার ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে প্রদান করা হয়েছে চাউল ১২ মেট্রিক টন, খাবার স্যালাই ৫ হাজার প্যাকেট, বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।
অন্যদিকে টীম খুলনা বিল্ড খুলনা সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন, বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন ও রেদোয়ান রোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, কাজি সোহাগ ও শফিয়ার রহমান।
এ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd