1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ৪ সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ৪ সাংবাদিকসহ ৫ জনের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনা জেলার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা উপস্বাস্হ্য কেন্দ্রে অনিয়মের তথ্য সংগ্রহ করায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন চার সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তারই মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিক ও সুশীল সমাজের অংশ গ্রহণে (বৃহস্পতিবার) ২রা মার্চ দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনে সাংবাদিক শেখ আঃ গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান। এ সময় বক্তব্য রাখেন, জিএম আসলাম হোসেন, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, খোরশেদ আলম। উক্ত মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাখাওয়াত হোসেন পাপ্পু, সাংবাদিক আব্দুল মজিদ, হাফিজুর রহমান রিন্টু, এ কে আজাদ, কাজী সোহাগ, মোঃ আসাদুল ইসলাম আসাদ, মোঃ মানছুর রহমান জাহিদ, মিলন দাস,শেখ আব্দুল আলিম, সবুর আল-আমিন, জিয়াউদ্দিন নায়েব, হাবিবুর রহমান, মোঃ মুজিবুর রহমান মল্লিক, আবু ইসাহাক, মোঃ ফিরোজ আহমেদ, মাজহারুল ইসলাম মিথুন, শাহরিয়ার কবির শাহজাহান বাদশা, এম জালাল উদ্দিন সুজন, সাহেব আলী, , সফিয়ার রহমান, ফয়সাল হোসেন, খলিলুর রহমান, লুৎফর রহমান কিনু, সৈয়দ মিনারুল ইসলাম, শাহিনুর রহমান, মোঃ সহিদ হোসেন, সাহাদাত হোসেন, রেজাউল ইসলাম, ফারুক হোসেনসহ আরও উপস্থিত ছিলেন, রাজু মোড়ল, মনিরুল ইসলাম, আসিফ ইকবাল ইমন, মনিরুল ইসলাম মনি, মোঃ মুক্ত, আবদুল্লাহ আল মামুন, মোঃ ডাব্লু প্রমুখ। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, অতি বিলম্বে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd