1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় সাবেক স্পীকার রাজ্জাক এবং মাজেদার জন্মবার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় সাবেক স্পীকার রাজ্জাক এবং মাজেদার জন্মবার্ষিকী পালিত

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: এনতাজ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার ও এনতাজ আলী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মরহুম শেখ রাজ্জাক আলী এর ৯৫ তম এবং পাঠাগারের সভাপতি ও ভাষা সৈনিক বেগম মাজেদা আলী এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে পাঠাগার চত্বরে বৃক্ষরোপন, সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ, বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট ২০২৩ বুধবার বিকেলে ৪ টায় আবু হোসেন কলেজের অধ্যক্ষ শেখ ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পাঠাগারের সহ-সভাপতি এ্যাড জিএ সবুর। বিশেষ অতিথি এ্যাড বিপ্লব কান্তি মন্ডল, এ্যাড আব্দুস সাত্তার, এ্যাড শফিকুল ইসলাম, পাঠাগারের নির্বাহী সচিব শেখ কামরুল ইসলাম, গ্রন্থাগারিক কল্লোল মল্লিক। অনুষ্ঠানে ২০ জন পাঠক-পাঠিকা কে বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এবং বিগত কয়েক বছর আগে পাঠাগারের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগারের যুগ্ম সম্পাদক পিযুষ কান্তি সাধু, এ্যাড নাদিরুজ্জামান, এ্যাড অনাদি মন্ডল, শেখ আজাদুল হক, শেখ আলতাফ হোসেন, শেখ জিয়াদুল ইসলাম, প্রনব কান্তি সাধু, শেখ ইনসান আলী, সুশান্ত বিশ্বাস, আশিকুর রহমান, নাসিম আহমেদ সহ পাঠাগারের শতাধিক সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd