1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দু'গ্রুপের পৃথক প্রস্তুতি মূলক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দু’গ্রুপের পৃথক প্রস্তুতি মূলক সভা

কাজী সোহাগ পাইকগাছা
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৪০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা বিএনপির দু’গ্রুপের উদ্যোগে পৃথক পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. জিএম আঃ সাত্তার ও শাহাদাত হোসেন ডাবলু, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সিনিয়র যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা আঃ মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, আমিনুল ইসলাম বাহার,
মেছের আলী সানা, মাষ্টার মুজিবর রহমান,মফিজুল ইসলাম টাকু, সরদার ফারুখ হোসেন, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান খোকন, অধীর কৃষ্ণ মন্ডল, তোফায়েল হোসেন, শেখ আসাদুজ্জামান ময়না, মনিরুজ্জামান মনি, সরদার সায়েদ আহমেদ প্রমুখ। অপরগ্রুপ, মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বিএনপিনেতা এস এম ইমদাদুল হক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, গড়ইখালী ইউনিয়নের সভাপতি মিজান জোয়াদ্দার, লতা ইউনিয়ন সেক্রেটারি আনারুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মানিক, থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, লতা ইউনিয়নের সহ-সভাপতি ইব্রাহিম গাজী, আনন্দ কুমার মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল কাদের, রাজিব নেওয়াজ, জুয়েল, বেলাল হোসেন, লিটন। এসময়ে উভয় গ্রুপের থানার স্ব স্ব নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd