1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় প্রবল বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় প্রবল বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ পাইকগাছা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারি বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে উপকৃলসহ পাইকগাছাার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। স্বাভাবিকের চেয়ে তিন ফুট উচ্চতার জোয়ারে অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের তলিয়ে গেছে। ঘরবাড়ি, বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায় পানি উঠেছে। নিন্মচাপের প্রভাবে টানা ১০ দিনের হালকা ও ভারি বৃষ্টিতে জনদুর্ভোগ বেড়েছে। টানা ভারি বর্ষণে এলাকায় দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বর্ষণের কারণে শ্রমজীবীরা কাজ করতে পারেনি। গত কয়েক দিনের হালকা, মাঝারি ও মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়, যা বিরামহীনভাবে অব্যাহত থাকে। এতে সাধারণ মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। কাচা ঘরবাড়ি ধসে পড়েছে ও উঠান তলিয়ে গেছে।
রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। নিচু এলাকার সবজী ক্ষেতগুলোর বেশ ক্ষতি হয়েছে। নিন্মচাপের প্রভাবে এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় ঝুঁকি বেড়েছে। ঝুকিপূর্ণ বাধগুলিতে স্বেচ্ছা শ্রমে কাজ করে মেরামত করা হচ্ছে। পৌর বাজারে প্রবেশ করেছে জোয়ারের পানি। অনেক নিচু এলাকা তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, কয়েকদিনের ভারী বর্ষণে আমন ধানের উপকার হবে। এলাকায় জোয়ার-ভাটা থাকায় বৃষ্টিতে জমে থাকা পানি খুব তাড়াতাড়ি নেমে যাবে। বৃস্টি হওয়াতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আমনের আবাদ হবে বলে তিনি জানান।
পাইকগাছা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, এখন পূর্ণিমায় ভারি বৃস্টি এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকায় জোয়ারের অতিরিক্ত পানি উপকূলে উঠে পড়েছে। পাইকগাছায় প্রায় ৩০ কি:মি: বেড়ীবাধ ঝুকিপুর্ণ রয়েছে। বাঁধের ঝুঁকিপূর্ণ ও ভাঙ্গাস্থানে আপাদকালিন মেরামতের কাজ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd