1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে হারুন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আহত : থানায় এজাহার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় প্রতিপক্ষের মারপিটে হারুন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আহত : থানায় এজাহার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুর্ব শত্রুতার জেরে হারুন শেখ ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমাকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার গদাইপুর ইউপির পুরাইকাটি গ্রামে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা ফাতেমার মা জাহানারা বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। থানায় এজাহার দায়ের হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে রবিউল শেখ পরিবারের সাথে প্রতিবেশী মৃত ছোরমান শেখের ছেলে হারুন শেখদের সাথে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৮ই সেপ্টেম্বর সকালে মৃত কোরমান শেখের দুই ছেলে হযরত শেখ (কনা) ও তার ভাই রবিউল (৩৭) দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হারুনের বাড়িতে হামলা চালায়। তাদের অতর্কিত হামলায় হারুন শেখ (২৮) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা (২৩) আহত হয়।
অভিযোগ উঠে, ঘটনার সময় সহায়- সম্পত্তির ক্ষতিসাধন ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ অন্তঃসত্ত্বা ফাতেমা বেগম জানান, প্রতিবেশী হযরত শেখ ওরফে কনা (৪০) বিভিন্ন সময় আমাকে কুপ্রস্তাব দিয়ে সংসার ভাঙ্গার চেষ্টা করে আসছে। আমি করা ভাষায় এর প্রতিবাদ করলে তর্কবিতর্কের জেরে তারা আমাকে ও আমার স্বামীকে বেধড়ক মারপিট করে জখম করে এবং আমার শ্লীলতাহানি ঘটায়। এখন আমি শংকিত আমার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য।আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, মারপিটের ঘটনা একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd