1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত!! অনুপস্থিত ৬৯ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত!! অনুপস্থিত ৬৯

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম সানা পৌর প্রতিনিধি পাইকগাছা: পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৩ জন। যার মধ্যে অংশগ্রহণ করে ১ হাজার ৯৫৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৯ পরীক্ষার্থী। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২২৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২২১, অনুপস্থিত ৮। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৯৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯৫, অনুপস্থিত ২। অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৫৯, অনুপস্থিত ৩। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৬৬, অনুপস্থিত ১২। অধ্যক্ষ গোপাল ঘোষ জানান, রাড়–লী আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজিয়েট কেন্দ্র ও রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪৯৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৮৯, অনুপস্থিত ৯। অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৪১, অনুপস্থিত ১২। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৪৬, অনুপস্থিত ২৩ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৩৭ পরীক্ষার্থীর মধ্যে ৩৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd