1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পরীমণির উন্মুক্ত ভাইরাল ছবিতে, কমেন্ট মাত্র একটি! - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পরীমণির উন্মুক্ত ভাইরাল ছবিতে, কমেন্ট মাত্র একটি!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৪ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢালিউডের সবচেয়ে চর্চিত নায়িকা পরীমণি। চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল মা হতে যাচ্ছেন এই নায়িকা। এরপর থেকে নেটিজেনদের চর্চায় আরও বেশি রয়েছেন পরী। এবার মা দিবসে দেশের প্রায় সব তারকাই তাদের মা ও সন্তানদের নিয়ে রকমারি গল্প ও ছবি পোস্ট দিয়েছেন অন্তর্জালে। তবে এর সবটুকুই ভেসে গেছে দিন গড়িয়ে সন্ধ্যায় পরীমণির একটি ছবির তোড়ে। পরী তার বন্ধু-স্বজন-ভক্তদের জন্য মা দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করলেন সমুদ্রসৈকতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে উন্মুক্ত বেবিবাম্পের অসাধারণ এক ছবি।
এর আগে দেশের কোনও তারকা এমন চমক বা সাহস দেখাতে পারেনি তার মাতৃত্বকে ঘিরে। অন্যদিকে ছবিটি প্রকাশের পর থেকে তুমুল বাজে মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে এই নায়িকাকে। তবে সেটি তার পোস্টে নয়, অন্যদের দেয়ালে দেয়ালে। মজার তথ্য, ছবিটি পরীমণির দেয়াল থেকে কয়েক হাজারবার শেয়ার হলেও মন্তব্য পড়েছে মাত্র একটি! তাও আবার ছবিটি যিনি তুলেছেন তার মন্তব্য।
পরীর ভাষ্য, ‘আমি তো জানি ছবিটির মন্তব্যের ঘর খোলা রাখলে গোটা দুনিয়ার সকল জিন নেমে আসতো আমার ওয়ালে। তাই ওটা বন্ধ রেখেছি। তাতেও কি রক্ষা পাচ্ছি? অবশ্য আমি এগুলো বদার করিনি কখনও।’ ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন পরী। পেছন থেকে জড়িয়ে আছে স্বামী নায়ক রাজ। পরীর উন্মুক্ত পেটে হাত রেখেছেন তিনি। দুজনেরই বন্ধ চোখ। সমুদ্রের জলে পা ভিজিয়ে সম্ভবত দুজনেই তখন ভাসছিলেন অনাগত সন্তানের হাত ধরে সাদা মেঘের ভেলায়। ছবিটি গতকাল বিশ্ব মা দিবসের সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন পরী। জানা যায়, ছবিটি তোলা হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতে। ঈদ উপলক্ষে সেখানে অবকাশযাপনে গিয়েছেন পরী ও রাজ।
ক্যাপশনে মা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই নায়িকা গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন বলেও জানান। সমুদ্রপাড়ে তাদের ছবিটি তুলেছেন আরিফ আহমেদ।গত এক বছর ধরেই তুমুল আলোচনা-সমালোচনার মধ্যে আছেন পরীমণি। বোট ক্লাব কান্ড, মাদক মামলায় গ্রেফতার, কারাগার এবং সবশেষে বিয়ে ও বাচ্চা।
২০২১ সালের ১৭ অক্টোবর রাজকে বিয়ে করেন পরীমণি। সেই সঙ্গে চলতি বছর ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা। এরপর মুক্তি পায় তাদের প্রথম ছবি ‘গুণিন’; যা বাণিজ্যিক বিচারে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এই ছবির শুটিং করতে গিয়েই রাজ-পরীর পরিচয়-প্রেম-বিয়ে এবং সন্তান প্রাপ্তির সুখ অনুভব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd