1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পরিবেশ সুরক্ষার আহবানে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পরিবেশ সুরক্ষার আহবানে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাতক্ষীরা শহরে এই সাইকেল র‌্যালি বের হয়।
র‌্যালিটি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, পোস্ট অফিস, সদর হাসপাতাম, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
র‌্যালিতে অংশগ্রহণকারী যুবরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘আসুন বৃক্ষরোপণ করি, খরা উষ্ণায়ন ও মরুময়তা রোধ করি’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘একটাই পৃথিবী, একটাই সুযোগ’, ‘মাটির স্বাস্থ্য রক্ষা কর, বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘জলাধার রক্ষা কর, পানি দূষণ বন্ধ কর’, ‘বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে কর না ভুল’, ‘ফুল পাখি গাছ পুকুরের নগর চাই’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে র‌্যালিটি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। বক্তব্য রাখেন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম, তামান্না পারভীন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু আমরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে অন্যের কাধে দায় চাপায়। বর্তমানে যে তাপপ্রবাহ চলছে তার অন্যতম প্রধান কারণ বৃক্ষ নিধনের মাধ্যমে পরিবেশ দূষণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। সেই সাথে দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে সচেষ্ট হতে হবে। এজন্য সচেতনতার বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd