1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা-ভাগি করে নিতে সমাজের অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ চাউল - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা-ভাগি করে নিতে সমাজের অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এ চাউল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদরের ১নং বাঁশদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগা-ভাগি করে নিতে সমাজের অসহায় ও দূস্থ্য মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ চাউল বিতরণ। এসময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরো বলেন, যতদিন আছে জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গওছল আযম মনি, ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আহসান উদ্দিন, মোহাম্মদ বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহজাহান আলী, মহিলা ইউপি সদস্য মোছা. রাশিদা খাতুন, মোছা. রাজিয়া সুলতানা, মোছা. সাবিনা ইয়াসমিন প্রমুখ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশদহ ইউনিয়নে ৯৭০ জন দূস্থ্য ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে মোট ৯ মেট্রিক টন ৭০০ কেজি ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে। বাঁশদহ ইউনিয়নে দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd