1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি করবোনা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি করবোনা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবোনা, নেতা নয় পাইকগাছা কয়রার মানুষের সেবক হতে চাই বলে জানিয়েছেন খুলনা -০৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এস এম নেওয়াজ মোরশেদ। তিনি শনিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকের সাথে তার নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী শুভেচ্ছা ও মতবিনিময়কালে এমন মন্তব্য করেন। ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ বলেন, সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে নির্বাচনী এলাকা পাইকগাছা কয়রার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন একটি গণতান্ত্রিক দল, এখানে পরিবার তন্ত্রের কোন সুযোগ নাই, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এটি নিবন্ধিত একটি রাজনৈতিক দল। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আশাকরি যোগ্য প্রার্থী হিসেবে এলাকার মানুষ নোঙ্গর প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে কোন প্রতিহিংসার রাজনীতি করবোনা, এলাকার সামগ্রিক উন্নয়নসহ সুন্দরবন জেলা বাস্তবায়নের চেষ্টা করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বিএনএম এর উপজেলা সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি, এডভোকেট মনজুরুল ইসলাম, ও আব্দুস সাত্তার সহ দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান, মোঃ আসাদুল ইসলাম, মোঃ ফসিয়ার রহমান, মানসুর রহমান জাহিদ, মোঃ জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, কাজী সোহাগ, মাজারুল ইসলাম মিথুনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd