1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নির্বাচনি প্রতীক বরাদ্দ পেলেন দেবহাটার ৯ প্রার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নির্বাচনি প্রতীক বরাদ্দ পেলেন দেবহাটার ৯ প্রার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দী ৯ প্রার্থীর মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।
এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীক, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা হেলিকপ্টার প্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা চিংড়িমাছ প্রতীক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম আনারস প্রতীক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রাহান তিতু ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ তালা প্রতীক এবং প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতীক বরাদ্দ পেয়েছেন। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক জননন্দিত মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান ফুটবল প্রতীক এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন তিনটি পদের প্রতিদ্বন্দী প্রার্থীরা।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, আচরণবিধি মেনে প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। আচরণবিধি প্রতিপালনে সার্বক্ষনিক প্রশাসনের নজরদারি থাকবে। কোন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ প্রমানিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd