1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতায় বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলতায় বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৯৭ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার মাঘুরালী গ্রামের বাসিন্দা,মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সদস্য, জাতির শ্রেষ্ঠ সম্তান সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মো. আবু দাউদ (৭০) আর নেই। তিনি ৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টায় নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি.. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, মাহিন আল আহছান ও ডা: মেহেদী আল আহছান নামক ২ পুত্র, রুম্পা নামক ১কন্যা, এহছানুল নামক জামাতা সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা,দানবীর ও একজন সমাজসেবকের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
৭ এপ্রিল বৃহস্পতিবার আছরের পূর্বে নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। কালিগঞ্জ থানার এস আই সিদ্দিকের নেতৃত্বে একদল চৌকোস পুলিশ বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু দাউদ কে গার্ড অফ অনার প্রদান করেন।
এ সময় কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রোকনুজ্জামান বাপ্পী, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ মাগরিব ইফতার মাহফিল মাঠে ইফতার ও মাগরিবের নামাজ পরবর্তী নামাজে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ আবু দাউদ কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো.আবু সাঈদ রংপুরী। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের কনিষ্ঠ পুত্র ডা: মেহেদী আল আহছান।
এ সময় মরহুমের বড় সন্তান মাহিন আল আহছান, জামাতা, অন্যান্য আত্মীয়-স্বজন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো.এনামুল হক সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,পীর কেবলার ভক্তবৃন্দ, প্রতিবেশী তথা নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে হার্টের সমস্যার কারণে সম্প্রতি হার্টে রিং বসান।
মাঘুরালীর বাড়ীতে মঙ্গলবার সন্ধ্যায় বাথ রুমে গোসল করতে যেয়ে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মাথা ঘুরে পড়ে অসুস্থ হন। বাড়ীতে থেকে চিকিৎসা গ্রহণের এক পর্যায়ে ৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমান।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ এর মৃত্যুতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তথা বিভিন্ন মহল থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd