1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, চতুর্থ শ্রেণীর ছাত্র আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নলতায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, চতুর্থ শ্রেণীর ছাত্র আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সাতক্ষীরা: খেজুর খাওয়ার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের একটি গ্রামের এক গৃহবধু জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সে বাড়ির পিছনে খেজুর বাগানে যায়। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা একই এলাকার মিজানুর রহমানের ছেলে ও তার মেয়েরই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র তাকে খেজুর দেওয়ার কথা বলে বাগানের মধ্যে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।চলে যাওয়ার আগে একথা কাউকে জানালে খুন করার হুমকি দিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে বাড়িতে এসে মেয়ে ভয়ে কিছু বলেনি। সন্ধ্যার সময় যৌনাঙ্গে যন্ত্রণা শুরু হলে বিষয়টি তাকে জানায়। খবর পেয়ে স্থানীয়রা চতুর্থ শ্রেণীর ছাত্রকে আটক করে গণধোলাই দিয়ে তার বাবা ও মায়ের হাতে তুলে দেয়। পরে বাবা তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়। মেয়েকে রক্তাক্ত অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে থানায় এজাহার দিয়েছেন।
এ ব্যাপারে ধর্ষ ক শিশুর বাবা তার ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যত্যা নিশ্চিত করেছেন।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রুপা রানী পাল জানান, ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, তিনি সাতক্ষীরায় অবস্থান করছেন। কালিগঞ্জে ফিরে মামলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd