1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতার মাঘুরালী হযরত শাহজালাল, (র.) দরগাহে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নলতার মাঘুরালী হযরত শাহজালাল, (র.) দরগাহে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অন্যান্য বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতার মাঘুরালী হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাঘুরালী হযরত শাহজালাল (র.) দরগাহ পরিচালনা কমিটির আয়োজনে ১ মাঘ ১৫ জানুয়ারি শনিবার বাদ মাগরিব হতে অনুষ্ঠিত ৩৯ তম বার্ষিক ওয়াজ মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মো. আবু দাউদ এর সভাপতিত্বে এবং উত্তর মাঘুরালী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদীসের আলোকে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ রংপুরী। আরো আলোচনা রাখেন মাঘুরালী মা ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা থেকে আগত হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম আজাদী। মিলাদ শরীফ পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল হাসান। কেয়াম পরিবেশন করেন আশরাফুল ইসলাম। সবশেষে দোয়া পরিচালনা করেন প্রধান বক্তা আলহাজ্জ মুফতি মাওলানা মো. আবু সাঈদ জিহাদী।
উক্ত মাহফিলে অত্র দরগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, কোষাধ্যক্ষ আলহাজ্জ মো. হারুন-অর রশিদ, কর্মকর্তা আলহাজ্জ মো. আরশাদ আলী মোল্লা, মো. বাবুরালী বিশ্বাস, মো. নজরুল ইসলাম, প্রভাষক ও সংবাদকর্মী মো. মনিরুজ্জামান (মহসিন), নবনির্বাচিত ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম সিরাজ, নলতা পীর ভবনের দুলদুল, সংবাদকর্মী মো. রফিকুল ইসলাম,মো. সাইদুল ইসলাম মিস্ত্রি, আলহাজ্জ মুজিবর রহমান সরদার, রিপন সরদার, মিজানুর রহমান মুর্শিদ,আশরাফুল বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তা, সদস্য, ভক্ত তথা স্ব স্ব পর্দার মধ্যে নানা শ্রেণি-পেশার ধর্মপ্রাণ নারী-পুরুষ মুসল্লী উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে সকলের মাঝে রান্না তাবারুক পরিবেশন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd