1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নব জীবন এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন প্রোগ্রাম - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নব জীবন এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন প্রোগ্রাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নব জীবন এর উদ্যোগে এবং নভো জীবন, ইউকে এর আর্থিক সহযোগীতায় গতকাল ০২ জানুয়ারী ২০২২ নব জীবন সেন্টারে ওপেন ইওর আইস থ্রু ক্যাটারাক্ট সার্জারী প্রজেক্ট এর আওতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানী রোগী বাছাই কার্যক্রম বাস্তবায়ন করা হয় এবং অপারেশনযোগ্য রোগীদেরকে ছানি অপারেশনের জন্য যশোর এ প্রেরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৃষ্টি মানুষের জন্মগত অধিকার। দৃষ্টি না থাকলে মানুষ যে কত অসহায় তা একমাত্র সেই বলতে পারে যার দৃষ্টি নাই। নব জীবন এর বিশেষ উদ্যোগ এর কারণে তিনি নব জীবন এর ভূয়সী প্রশংসা করেন।ভবিষ্যতে যেন নব জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারে সেই ব্যাপারে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। চলমান পরিস্থিতিতে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক পরিধান করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম সহ নব জীবন কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চক্ষু পরীক্ষা ও ছানি রোগী বাছাই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামসুল আলম খান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নব জীবন এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd