1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে-আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সুবিধার্থে দেশের সকল উপজেলায় একটি বিদ্যালয় এবং একটি কলেজ সরকারি করেছেন। শিক্ষা ব্যবস্থা সময়ের সাথে তালমিলিয়ে পরিবর্তন করা হচ্ছে। সরকার আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করে দেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা শুরু করেছে।
মেয়র (মঙ্গলবার) সকালে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিটি মেয়র বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। এ কার্যক্রম সফল করতে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শুধু লেখাপাড়া করলেই হবেনা, সাথে সাথে খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত করতে হবে। অসুস্থ থাকলে কর্মময় জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায় না। এজন্য ছেলে-মেয়েদের ক্রীড়াচর্চা করা প্রয়োজন। বর্তমানে ছেলেদের চেয়ে আমাদের মেয়েরা পরীক্ষার ফলাফলসহ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ ওসমান গনি, গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. সৈয়দ লুৎফুন নাহার, রেকসনা কামাল লিলি, চিশতী মুজতাবীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd