1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশে আজ আইনের শাসন নেই: অনিন্দ্য ইসলাম অমিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশে আজ আইনের শাসন নেই: অনিন্দ্য ইসলাম অমিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত সমন্বিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, জেলা এিনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ।
প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত এ সময় বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একপেশে ভূমিকার জন্য এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই বাংলাদেশের বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন উপজেলা পরিষদসহ সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি আরো বলেন, দেশে আজ আইনের শাসন নেই, মানুষ তার ভোট দিতে পারেনা। তারা বাকস্বাধীনতা হরণ করেছে, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। তাই এই ভোটরবিহীন সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে এবং গণতন্ত্র পূনরুদ্ধার করা হবে। তিনি এ সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের নিজেদের দ্বন্দ-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কেন্দ্রীয় নির্দেশিত সকল আন্দোলন সংগ্রাম সফল করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd