1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেশকে শব্দদূষণমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেশকে শব্দদূষণমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শব্দদূষণে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য জনসচেতনতা বৃদ্ধি, বিধিমালা যুগোপযোগিকরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অহেতুক বেশি ও উচ্চশব্দের শব্দযন্ত্র ব্যবহার বন্ধ করতে হবে। অযথা হর্ণ বাজানো, হাইড্রোলিক হর্ণ পরিহার করতে গাড়ি চালকদের প্রতি আহবান জানিয়ে মন্ত্রী বলেন, পরিবহন মালিক ও ব্যবহারকারীগণ এটি ব্যবহার বন্ধ নিশ্চিত করতে পারেন। মন্ত্রী (বুধবার) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এবং খুলনা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ কামরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক সায়েদা মাসুমা খানম। পরিবেশ মন্ত্রী এসময় ইমাম এবং পুরোহিতসহ সকল ধর্মীয় নেতাকে জনসচেতনতা বৃদ্ধি করতে এবিষয়ে বক্তব্য দেওয়ার আহবান জানান। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকরা জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। যানবাহনের ফিটনেস সনদ প্রদানের সময় হাইড্রোলিক হর্ণ ও অধিকমাত্রার হর্ণ ব্যবহারকারী যানবাহনকে অনুমতি প্রদান না করার জন্য বিআরটিএকে নিদের্শনা প্রদান করেন।
পরিবেশ মন্ত্রী এসময় হাইড্রোলিক হর্ণ ও শব্দদূষণের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য মাঠ প্রশাসনের প্রতি আহবান জানান। আগামী প্রজন্মের জন্য শব্দদূষণমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চান তিনি। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ শব্দদূষণরোধে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd