1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঘন্টাব্যাপী পতাকা বৈঠক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঘন্টাব্যাপী পতাকা বৈঠক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সীমান্তে অপরাধ দমন করতে চায় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিশৃঙ্খলা বা একে অন্যের ওপর দোষারোপ নয়, বরং পারস্পরিক সম্পর্ক সমুন্নত রেখে সীমান্তে অপরাধ দমনে ঐক্যবদ্ধ বিজিবি ও বিএসএফ। এতে করে দুই দেশের মধ্যে সুসম্পর্ক অটুট থাকবে বলেও মনে করছেন প্রতিবেশী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বৃহষ্পতিবার (১৯ জানুয়ারি) সাতক্ষীরার দেবহাটা সীমান্তে অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান এবং ভারতের ৮৫ বিএসএফ’র কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মানী।
বিজিবি’র আমন্ত্রণে বেলা ১১টায় স্পিডবোট যোগে ইছামতি নদীর আর্ন্তজাতিক সীমারেখা পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এ পতাকা বৈঠকে যোগ দেন বিএসএফ’র কমান্ড্যান্ট অনুরাগ মানী’র নের্তৃত্বাধীন ৮ সদস্য বিশিষ্ট বিএসএফ’র প্রতিনিধি দল। সেখানে বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসানের নের্তৃত্বে ১০ সদস্য বিশিষ্ট বিজিবি’র প্রতিনিধি দলের সাথে টানা ঘন্টাব্যাপী বৈঠকে দু’দেশের সীমান্ত রক্ষাসহ একাধিক বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন দুই বাহিনীর অফিসাররা।
এরআগে বাংলাদেশ সীমানায় পৌঁছাতেই বিএসএফ’র প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানায় বিজিবি। বৈঠকে বিজিবি’র ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাহ্ রেজা আফ-ফামি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারি পরিচালক শাহ্ খালেদ ইমাম, বিএসএফ’র ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ কুমার সহ দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন।
পাতাকা বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ কামরুল আহসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd