1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সম্পাদক মুকুল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সম্পাদক মুকুল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে.বাপ্পা ও সাধারন সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুল নির্বাচিত হয়েছেন। শুক্রবার ক্লাবের এক সাধারন সভায় সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সাংগঠনিক কার্য্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ের উপরে ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক ইয়াছিন আলীর সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় আহবায়ক কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে রিয়াজুল ইসলাম আলম, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, মজনুর রহমান, কে.এম রেজাউল করিম, সাবেক কার্য্যকরী সদস্য আর.কে.বাপ্পা, সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আবির হোসেন লিয়ন, আব্দুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম, মহিউদ্দিন লাল্টু, হিরন মন্ডল, আশরাফুল ইসলাম বাদলসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকতার মান মর্যাদা বৃদ্ধি, সমাজের বিভিন্ন অবহেলিত জনগোষ্ঠীর কল্যানের জন্য সকল সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্য এবং সাধারন সদস্যদের মতামত ও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্যের সাথে সমন্বয় করে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে মোহনা টিভি, আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চলের প্রতিনিধি আর কে.বাপ্পা ও সম্পাদক সম্পাদক হিসেবে ওমর ফারুক মুকুলের নাম ঘোষনা করা হয়। এই কমিটি আগামীতে পূর্নাঙ্গ কমিটি করে ক্লাবের সার্বিক কাজ পরিচালনা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd