1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। দেশের চলমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে। ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন। কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। তিনি আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন আমরা সবাই সরকারি আইন মেনে চলি, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রাখি, মাক্স পরিধান করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd