1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও আসাদুজ্জামানকে সংবর্ধনা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রেসক্লাবে নবাগত ইউএনও আসাদুজ্জামানকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে যোগদান পরবর্তী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় নিজস্ব কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে দেবহাটা প্রেসক্লাব।
প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর অপর সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এতে নবাগত ইউএনও আসাদুজ্জামান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক ও প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।
সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম.এ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল ও রুহুল আমিন, সদস্য এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ সুজন, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, এস.কে অভি উপস্থিত ছিলেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
পরে দুপুর দেড়টায় প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটির শুন্য অর্থ সম্পাদক পদে সদস্য আব্দুস সালামকে মনোনীত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে নানামূখি উদ্যোগ ও সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে গৃহীত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd