1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, নতুন ভবন নির্মানে জমি বরাদ্দ কার্যক্রম ত্বরান্বিতকরণ, সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা আদায় ও কল্যাণ তহবিল সমৃদ্ধিকরণ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া অর্থ সম্পাদক পদের বিগত উপ-নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক গঠণতন্ত্র বর্হিভূতভাবে সন্যাসী কর্মকার অভিকে একক প্রার্থী দেখিয়ে বিজয়ী ঘোষনার বিপরীতে দায়েরকৃত লিখিত অভিযোগ ও নির্বাচন পরিচালনা কমিটির দাখিলকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে গঠণতন্ত্রের ১৮ ধারার আলোকে আলোচনাসহ উক্ত পদটি পুনরায় শূণ্য ঘোষনা করে রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
এসময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রুহুল আমিন, সদস্য আব্দুল ওহাব, আব্দুর রব লিটু, আজিজুল হক আরিফ, সুজন ঘোষ, কবির হোসেন, এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, দিপঙ্কর বিশ্বাস, সন্যাসী কর্মকার অভি, সজল ইসলামসহ সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd