1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা থানার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়ছে। রবিবার ২৫ সেপ্টেম্বর, ২২ ইং তারিখে দেবহাটা থানা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ। “ধর্ম যার যার উৎসব সবার “এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভাটি দেবহাটা থানার ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাহেব আলী, দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, দেবহাটা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষ, গাজীরহাট মন্দির কমিটির সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা বাজার কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর কুমার ঘোষসহ সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধগন। সভায় সরকারী নির্দেশনা মেনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পূজা সম্পন্নের জন্য আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd