1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলফা কারাগারে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা (৫২) কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৩ জুন) খুলনা দায়রা জজ আদালতের মহামান্য বিচারক এ আদেশ দেন। এসময় আলফা’র ছোটভাই পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম (৩৮) কেও একইসাথে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
তথ্যমতে, গত ২০ এপ্রিল খুলনা জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস স্বর্ণের বার সহ শাঁখরা কোমরপুর গ্রামের আলম গাজির ছেলে মাসুম বিল্লাহ (২৮) কে গ্রেপ্তার করে লবনচোরা থানা পুলিশ। এঘটনায় ধৃত মাসুম বিল্লাহ সহ দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, তার ছোট ভাই ইউপি সদস্য আব্দুল আলিম ও শ্যালক আসাদুজ্জামান মিলনকে পলাতক আসামী করে মামলা (নং-১২) দায়ের করে লবনচোরা থানা পুলিশ। এঘটনার একদিন পর মাহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন থেকে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন আলফা সহ অন্যান্য আসামীরা।
মামলাটির তদন্তকারি অফিসার লবনচোরা থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বৈদ্য জানান, রোববার খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন আল ফেরদাউস আলফা ও তার ভাই আব্দুল আলিম। রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের শুনানী শেষে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহামান্য বিচারক। পরে আল ফেরদাউস আলফা ও আব্দুল আলিমকে কারাকারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারি অফিসার প্রদীপ বৈদ্য।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd