1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে দেবহাটাতে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমানের নেতৃত্বে গাজীরহাট বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে সদর উপজেলার সীমান্ত লাগোয়া পুষ্পকাটি পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে কুলিয়া শহীদ মিনার চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরে আবারও নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা হাবিবুর রহমান সবুজ, আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, কুলিয়ার ইউপি সদস্য মোশারফ হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী সহ মুলদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd